শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

স্বর্ণের দাম ভরিতে বেড়ে ২,২১৬ টাকা, নতুন মূল্য তালিকা প্রকাশ

বাংলাদেশে স্বর্ণের দাম প্রতি ভরিতে ২,২১৬ টাকা বেড়ে নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে বাজুস।

স্বর্ণের দাম ভরিতে বেড়ে ২,২১৬ টাকা, নতুন মূল্য তালিকা প্রকাশ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরির স্বর্ণের দাম এখন ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

বিজ্ঞাপন