শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

২০২৬-২৭ বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

২০২৬-২৭ বাজেটে কিছু পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব, দাম বাড়ার সম্ভাবনা।

২০২৬-২৭ বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর জন্য কিছু পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, কিছু পণ্যের আমদানি খরচ ও বাজারমূল্য বৃদ্ধি পেতে পারে। সরাসরি মূল্যবৃদ্ধির ঝুঁকিতে থাকা পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কাজুবাদাম, আমদানিকৃত পাঙ্গাসের ফিলেট, সিগারেট, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো।

এছাড়া, ২০০-১৬০০ সিসি পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির দামও বাড়বে। অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে আমদানিকৃত ওয়াশিং মেশিন, জিপসাম বোর্ড ও শিট, পিভিসি রেজিনভিত্তিক পণ্য, পিইটি রেজিনভিত্তিক পণ্য, কোল্ড-রোল্ড কয়েল ও শিট, কপারের তার ও কপার টিউব এবং পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার।

এবারের বাজেটে উন্নয়ন ব্যয় ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা রাখা হয়েছে।

বিজ্ঞাপন