২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটে সাধারণ মানুষের স্বস্তির জন্য বেশ কিছু পণ্য ও সেবার ভ্যাট-ট্যাক্স কমানোর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, দেশি মোবাইল, রেফ্রিজারেটর, এটিএম মেশিন, এসি এবং সিসিটিভি ক্যামেরার দাম কমবে। এছাড়া এলপিজি সিলিন্ডারের দামও কমার সম্ভাবনা রয়েছে।
শিশুখাদ্যের কাঁচামাল, খেজুর এবং বিভিন্ন মসলার দামও কমতে পারে। সব ধরনের ইভি গাড়ি, সোলার, কম্পিউটার ও ল্যাপটপের দামও কমানোর প্রস্তাব রয়েছে।
চিকিৎসা কাজে ব্যবহৃত হার্টের রিং এবং চোখের লেন্সের ওপর ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার হতে পারে। ফলে এই দুটি পণ্যের দাম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।