শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশের বাজেট ইতিহাস: ১৪ জন অর্থমন্ত্রীর পদচারণা

বাংলাদেশের বাজেট ইতিহাসে ১৪ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা বাজেট পেশ করেছেন।

বাংলাদেশের বাজেট ইতিহাস: ১৪ জন অর্থমন্ত্রীর পদচারণা

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মোট ১৪ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা জাতীয় বাজেট পেশ করেছেন। এর মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে তিনটি বাজেট ঘোষণা করেন। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রথমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশের প্রথম বাজেট ১৯৭২ সালের ৩০ জুন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ পেশ করেন, যার আকার ছিল ৭৮৬ কোটি টাকা। পরবর্তীতে ১৯৭৩-৭৪ অর্থবছরে বাজেটের আকার ৯৯৫ কোটি টাকা এবং ১৯৭৪-৭৫ অর্থবছরে ১,৮৪৩.৭ কোটি টাকা হয়।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ থেকে ১৯৭৯ পর্যন্ত টানা তিন অর্থবছরে বাজেট ঘোষণা করেন। তার শেষ বাজেটের আকার ছিল ২,৪৯৯ কোটি টাকা। সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশের উদ্যোগ নেন তিনি।

১৯৮২ সালে হুসেইন মোহাম্মদ এরশাদের সরকার প্রথম বাজেট পেশ করে, যার আকার ছিল ৪,৭৩৮ কোটি টাকা। ১৯৯১-৯২ অর্থবছরে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেন এম সাইফুর রহমান, যার আকার ছিল ১৫,৫৮৪ কোটি টাকা।

সাইফুর রহমানের সময়ে রাজস্ব আয়ের জন্য ভ্যাট ব্যবস্থা চালু করা হয় এবং বাজেটের আকার ৫০ হাজার কোটি টাকার বেশি হয়। পরবর্তীতে ১৯৯৬-৯৭ থেকে ২০০১-০২ অর্থবছর পর্যন্ত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া বাজেট দেন, যার সর্বশেষ বাজেটের আকার ছিল ৪২,৩০৬ কোটি টাকা।

২০০৯-১০ অর্থবছর থেকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১২টি বাজেট ঘোষণা করেন, যার আকার ৪ লাখ কোটি টাকার বেশি হয়। ২০১৯-২০ অর্থবছরে আ হ ম মুস্তফা কামালের সময়ে বাজেটের আকার ৫ লাখ কোটি টাকা অতিক্রম করে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাত সংস্কারের মাধ্যমে অর্থনীতিতে নতুন গতি আনার প্রত্যাশা করছে।

বিজ্ঞাপন