শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

ফিফায় সাইবার হামলা, তথ্য বেহাতের শঙ্কা

ফিফা সাইবার হামলার শিকার, তথ্যের বেহাতের আশঙ্কা।

ফিফায় সাইবার হামলা, তথ্য বেহাতের শঙ্কা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। এই ঘটনায় সংস্থাটির তথ্যভান্ডারে অননুমোদিত প্রবেশের মাধ্যমে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের বেহাতের আশঙ্কা দেখা দিয়েছে।

ফিফার একটি সূত্র জানায়, মোট তথ্যের শূন্য দশমিক এক শতাংশেরও কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাতিল হওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের কোনো নথি হ্যাকাররা পায়নি।

ফিফা এই সাইবার হামলাকে গোপনীয়তার গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে এবং অবৈধভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে।

এখন পর্যন্ত হামলার সঠিক সময় বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ফিফা।

বিজ্ঞাপন