মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

শাওমি বাজারে এনেছে নতুন স্মার্ট রান্নাঘরের অ্যাপ্লায়েন্স

শাওমি বাংলাদেশে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স বাজারে এনেছে।

শাওমি বাজারে এনেছে নতুন স্মার্ট রান্নাঘরের অ্যাপ্লায়েন্স

প্রতিদিনের রান্না সহজ ও স্বাচন্দ্যময় করতে বাংলাদেশে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি।

নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে ৬ দশমিক ৫ লিটারের স্মার্ট এয়ার ফ্রায়ার, স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার, ৪ লিটারের মাল্টিফাংশনাল রাইস কুকার এবং ১ দশমিক ৫ লিটারের ইলেকট্রিক কেটলি।

নতুন এয়ার ফ্রায়ারটিতে ৩৬০ ডিগ্রি কনভেকশন হিটিং প্রযুক্তি রয়েছে, যা ৪০ থেকে ২২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা দেয়। এটি দিয়ে এয়ার ফ্রাইং, বেকিং, দই তৈরি ও ফল শুকানোর মতো বিভিন্ন কাজ করা যাবে।

শাওমি হোম অ্যাপের মাধ্যমে স্মার্ট এয়ার ফ্রায়ারটি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এতে ১০০টি ক্লাউড রেসিপি ব্যবহারের সুযোগ রয়েছে।

স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকারটিতে একসঙ্গে আট ধরনের রান্নার সুবিধা রয়েছে, পাশাপাশি এতে স্মার্ট টেম্পারেচার সেন্সর, ২৪ ঘণ্টার ডিলে টাইমার এবং ১২ ঘণ্টা খাবার গরম রাখার সুবিধা রয়েছে।

৪ লিটারের রাইস কুকারটিতে ১০ ধরনের রান্না করা যাবে এবং এতে ৮৬০ ওয়াটের হিটিং সিস্টেম রয়েছে, যা ৩০ মিনিটে ভাত রান্নার সুবিধা দেয়।

নতুন ইলেকট্রিক কেটলিতে ১ হাজার ৫০০ ওয়াটের হিটিং পাওয়ার রয়েছে, যা ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। এতে ড্রাই-বয়েল প্রোটেকশন ও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার সুবিধা রয়েছে।

শাওমি জানিয়েছে, পণ্যগুলো দেশের সব অনুমোদিত স্টোরে পাওয়া যাচ্ছে। স্মার্ট এয়ার ফ্রায়ারের দাম ১৫ হাজার ৯৯৯ টাকা, স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকারের দাম ৮ হাজার ৯৯৯ টাকা, ৪ লিটারের রাইস কুকারের দাম ১০ হাজার ৫৫০ টাকা এবং ইলেকট্রিক কেটলি ২ লাইটের দাম ৩ হাজার ৩৯৯ টাকা।

বিজ্ঞাপন