এক যুগের অপেক্ষার পর মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির দিনেই ঢাকায় গেমটি খেলার সুযোগ করে দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট ও তাদের গেমিং ব্র্যান্ড অরাস।
১৯ নভেম্বর রাজধানীর থাই চি রেস্তোরাঁয় ‘গিগাবাইট প্রেজেন্টস এক্সপেরিয়েন্স গ্র্যান্ড থেফট অটো ৬’ শীর্ষক একটি আয়োজন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে প্লেএভার। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে গেমার, কনটেন্ট ক্রিয়েটর ও প্রযুক্তিপ্রেমীরা অংশগ্রহণ করেন।
প্রথম ১০০ জন অংশগ্রহণকারী সরাসরি গেমটি খেলার সুযোগ পান এবং তাঁদের দেওয়া হয় বিশেষ টি-শার্ট। গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, “দেশের গেমিং কমিউনিটিকে বিশ্বমানের গেমিং ও হার্ডওয়্যার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতেই এ উদ্যোগ।”
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। গেমপ্লের পাশাপাশি গিগাবাইট ও অরাসের নতুন প্রজন্মের মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড, গেমিং ল্যাপটপ ও উচ্চ রিফ্রেশ রেটের মনিটর প্রদর্শন করা হয়।