শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

কিউসিওয়াইয়ের পণ্যের ওয়ারেন্টি ১৮ মাসে বৃদ্ধি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ মাহবুব

কিউসিওয়াইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌসিফ মাহবুব, ওয়ারেন্টি ১৮ মাসে বৃদ্ধি।

কিউসিওয়াইয়ের পণ্যের ওয়ারেন্টি ১৮ মাসে বৃদ্ধি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ মাহবুব

বাংলাদেশে প্রযুক্তিপণ্য ব্র্যান্ড কিউসিওয়াইয়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

২৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত 'পাওয়ারিং দ্য নেক্সট ওয়েভ' শীর্ষক অনুষ্ঠানে কিউসিওয়াইয়ের পণ্যের ওয়ারেন্টির মেয়াদ ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করার ঘোষণা দেওয়া হয়।

এই ঘোষণা করেন আইটেক স্মার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ মাহাদি। তিনি বলেন, 'গ্রাহকদের নিশ্চিন্ত ব্যবহারের অভিজ্ঞতা দিতে আমরা ওয়ারেন্টির মেয়াদ ১৮ মাস করেছি।'

অনুষ্ঠানে কিউসিওয়াই ও আইটেক স্মার্ট লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের রিসেলার, ডিলার, প্রযুক্তিবিষয়ক সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।

কিউসিওয়াই চীনের ডংগুয়ান হেলে ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের একটি ব্র্যান্ড, যা ওয়্যারলেস ইয়ারবাডস, হেডফোন, পাওয়ার ব্যাংক এবং স্মার্টওয়াচ তৈরি করে।

অনুষ্ঠানে কিউসিওয়াইয়ের বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে দর্শনার্থীরা সরাসরি পণ্যগুলো দেখার পাশাপাশি ব্যবহার করে অভিজ্ঞতা নিতে পারেন।

বিজ্ঞাপন