বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

প্রথমবার চার দেশে যৌথ আয়োজনে নারী ফুটবল বিশ্বকাপ

২০৩১ সালে প্রথমবার চার দেশে যৌথভাবে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ।

প্রথমবার চার দেশে যৌথ আয়োজনে নারী ফুটবল বিশ্বকাপ

প্রথমবারের মতো চারটি দেশে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপ। ২০৩১ সালে আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা।

ফিফার বিশেষ কংগ্রেসে সোমবার (২৩ নভেম্বর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে অনুমোদন পেয়েছে ২০৩১ ও ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক প্রস্তাব। পরবর্তী আসর ২০৩৫ সালে যুক্তরাজ্যের চার অঞ্চল- ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে।

২০৩১ সালে প্রথমবার ৪৮ দল নিয়ে মাঠে গড়াবে নারী বিশ্বকাপ। ১২টি গ্রুপে ভাগ হয়ে শুরু হবে প্রতিযোগিতা, এরপর ৩২ দল নিয়ে নকআউট পর্বে প্রবেশ করবে।

এদিকে, আগামী বছরের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের দশম আসর। এটি দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম নারী বিশ্বকাপ হিসেবে পরিচিত হবে।

বিজ্ঞাপন