মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

নাঈম শেখ ও ইয়াসির রাব্বির প্রত্যাবর্তন, বাদ সৌম্য

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরলেন নাঈম শেখ ও ইয়াসির রাব্বি।

নাঈম শেখ ও ইয়াসির রাব্বির প্রত্যাবর্তন, বাদ সৌম্য

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

এই স্কোয়াডে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘ সময় পর দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ, এবং ২০২৩ সালে সর্বশেষ ওয়ানডে খেলা ইয়াসির আলী রাব্বিও দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন ও নুরুল হাসান সোহান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। এই সিরিজ দিয়েই ওয়ানডের অধিনায়কত্ব শুরু করবেন লিটন দাস।

বাংলাদেশের স্কোয়াডের সদস্যরা হলেন: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয় (সহঅধিনায়ক), ইয়াসির আলী রাব্বি, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন