শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান ইসলাম

সাদমান ইসলাম ইনজুরির কারণে স্ট্রেচারে মাঠ ছাড়লেন, হাসপাতালে নেওয়া হয়েছে।

চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান ইসলাম

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ শিবিরে গুরুতর ইনজুরির ঘটনা ঘটেছে। বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে চোট পান সাদমান ইসলাম।

বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাদমানের বাঁ পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পর্যবেক্ষণে আছেন।

৭৮তম ওভারে মেহেদি হাসান মিরাজের করা বলের ফিল্ডিং করতে গিয়ে সাদমানের বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়, ফলে তিনি তীব্র ব্যথায় কাতরাতে থাকেন।

ফিজিওর প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। ড্রেসিংরুমে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

চলমান টেস্টে সাদমানের ব্যাটিং নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। প্রথম ইনিংসে ৩৫৬ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার পর বাংলাদেশ ধুঁকছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলের রান ৩ উইকেটে ৬৩। সাদমান এখনও ব্যাট করতে নামেননি।

বিজ্ঞাপন