বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের চীন সফর: এপেক সম্মেলনে অংশগ্রহণ

ট্রাম্প চীন পৌঁছেছেন এপেক সম্মেলনে অংশগ্রহণের জন্য।

ট্রাম্পের চীন সফর: এপেক সম্মেলনে অংশগ্রহণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে চীন পৌঁছেছেন। বুধবার (১৮ নভেম্বর) ট্রাম্পকে বহনকারী বিমান চীনের শেনজেন শহরের রানওয়েতে অবতরণ করে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বিমান থেকে নামার সময় ট্রাম্পকে স্বাগত জানান। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প, শি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নেবেন।

বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান এবং বৃহত্তর বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। বেইজিং জানিয়েছে, বৈশ্বিক শান্তি সম্পর্কিত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে, বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে।

এ বছর এটি ট্রাম্প ও শি-র মধ্যে তৃতীয় সাক্ষাৎ হবে। বৈঠক নিয়ে ট্রাম্প বলেন, “আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলব। এখানে অনেক কিছু অর্জন করার সুযোগ রয়েছে।”

বিজ্ঞাপন