রাজধানীতে মঙ্গলবার রাতে অন্তত ছয়টি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনাগুলোর মধ্যে বনানী, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল, বাড্ডা, শ্যামলী ও মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
সরকারি তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণের সময় শিক্ষার্থীদের হাতে দুজন দুর্বৃত্ত আটক হয়। আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
এছাড়া, শ্যামলী ও মিরপুর এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়। মঙ্গলবার মধ্যরাতে জাতীয় চিড়িয়াখানার সামনে পার্কিং করা চিড়িয়াখানা সিটি পরিবহন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে শেরেবাংলা নগর থানা এলাকায় ঠিকানা পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগর পুলিশ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালাচ্ছে।