বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করা হয়েছে।

কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গচিহাটা এলাকায় ন্যাশনাল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহত অবস্থায় শাহরিয়ার জামান রানাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, ঘটনার আগে গচিহাটা কলেজের ভেতরে কয়েকজনের সঙ্গে শাহরিয়ার জামান রানার কথা-কাটাকাটি হয়। ওই ব্যক্তিদের মাদকসেবী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, শাহরিয়ার জামান রানার সঙ্গে কথা-কাটাকাটির পর একজনকে চড়-থাপ্পড় মারেন। এর জেরে তাঁর ওপর হামলা হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন