বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

প্রধানমন্ত্রী খুলনায় 'নতুন কুঁড়ি স্পোর্টস' সিজন-২ উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী খুলনায় 'নতুন কুঁড়ি স্পোর্টস' সিজন-২ উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী খুলনায় 'নতুন কুঁড়ি স্পোর্টস' সিজন-২ উদ্বোধন করেন

আজ বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস' (সিজন-২) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকেল ৩টা ৪৫ মিনিটে স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করেন তিনি।

স্টেডিয়ামে প্রবেশ করেই প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

প্রধানমন্ত্রীও তাদের শুভেচ্ছার জবাব দিয়ে হাত নেড়ে তাদের সঙ্গে সংযুক্ত হন। এই প্রাণবন্ত মুহূর্তে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন