বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

ফরিদপুর মেডিকেলে ২৩ কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত: দুদকের অভিযান

ফরিদপুর মেডিকেল কলেজে ২৩ কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত, অভিযোগ দুদকের।

ফরিদপুর মেডিকেলে ২৩ কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত: দুদকের অভিযান

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা যন্ত্র ক্রয়ে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা অপচয় হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দুই দিনের অভিযান শেষে সংবাদ সম্মেলনে দুদক জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ এসব তথ্য জানান। সোমবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানের সময় দেখা যায়, ৯ বছর আগে স্থাপন করা ক্যাথল্যাব এখনো চালু হয়নি এবং লিনিয়ার এক্সেলেটর বস্তাবন্দি অবস্থায় রয়েছে।

এছাড়া, এমএসআর ক্রয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার তথ্য পেয়েছে সংস্থাটি। দুদক কর্মকর্তারা জানান, চিকিৎসা সেবা প্রদানে রোগীদের হয়রানি এবং দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে।

আউটসোর্সিং নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন