রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত
জাতীয়

বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন পেল ওয়ার্ল্ডশেফসের সদস্যপদ

বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন পেল ওয়ার্ল্ডশেফসের সদস্যপদ, যা শেফদের নতুন সুযোগ সৃষ্টি করবে।

বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন পেল ওয়ার্ল্ডশেফসের সদস্যপদ

বিশ্বের বিভিন্ন দেশের শেফদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিসের (ওয়ার্ল্ডশেফস) ন্যাশনাল মেম্বারশিপ পেয়েছে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (বিসিএফ)।

১৩ অক্টোবর রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এই সদস্যপদের ফলে বাংলাদেশের শেফদের আন্তর্জাতিক প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও পেশাগত নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডশেফসের সনদপ্রাপ্ত মাস্টার শেফ নাজিম খান। এছাড়া সংগঠনটির সভাপতি শহীদ শাহীন, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফ ও অর্থ সম্পাদক বায়েজিদ চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন।

বিসিএফের প্রতিনিধিরা জানান, ওয়ার্ল্ডশেফসের সদস্যপদ বাংলাদেশের রন্ধনশিল্পের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করবে। এর মাধ্যমে দেশের শেফরা আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা উন্নয়ন, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বিদেশী শেফদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

আয়োজকেরা জানান, দেশের রন্ধনশিল্পের অগ্রগতি এবং শেফদের পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম নেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন প্রজন্মের দক্ষ রন্ধনশিল্পী গড়ে তুলতেও কাজ করবে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন।

ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিস, সংক্ষেপে ওয়ার্ল্ডশেফস, বিশ্বের বিভিন্ন দেশের শেফ ও রন্ধনশিল্পের পেশাজীবীদের নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংগঠন। এটি শেফদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং পেশাগত উন্নয়নে ভূমিকা রাখে।

বিজ্ঞাপন