মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের সঙ্গে এক নারী এবং তার শিশুর একটি হৃদয়গ্রাহী মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে।
প্রফেসর ইউনূস যখন বিমানবন্দরে উপস্থিত ছিলেন, তখন ওই নারী তার শিশুকে নিয়ে কাছে আসেন। তিনি শিশুটির সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে কথা বলেন, যা উপস্থিত সকলের জন্য একটি আনন্দময় দৃশ্য হয়ে ওঠে।
এই ঘটনার স্থিরচিত্র ধারণ করেন প্রফেসর ইউনূসের সফরসঙ্গী লামিয়া মোরশেদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, 'জেএফকে বিমানবন্দরে ওই দুর্বৃত্তরা হামলা করার মাত্র কয়েক মিনিট আগে আমি এই ছবিগুলো তুলেছিলাম।'
লামিয়া মোরশেদ আরও জানান, 'ড. ইউনূসের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা পুরো যাত্রাপথে অটুট ছিল। বর্তমানে তিনি একদম ভালো আছেন।' তিনি হামলাকারীদের বর্বরতা ও নীচতাও উল্লেখ করেন।
উল্লেখ্য, সোমবার জেএফকে বিমানবন্দরে কয়েকজন উশৃঙ্খল ব্যক্তি ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা করেন। তবে, তার সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।