বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চুয়েটের উপাচার্য শেখ শরীফুল আলম

চুয়েটের উপাচার্য শেখ শরীফুল আলম ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হয়েছেন।

৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চুয়েটের উপাচার্য শেখ শরীফুল আলম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই তথ্য নিশ্চিত করেছেন। উপাচার্য সকালে অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসার জন্য প্রশাসনের সহযোগিতা চান। তার এই আহ্বানে সাড়া দিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে যান।

শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং জানান যে, উপাচার্য অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।

এর আগে, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। সোমবার প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। এরপর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা সোমবার রাত থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এই আন্দোলনের কারণে চুয়েট প্রায় ৩ সপ্তাহ ধরে অচল রয়েছে।

বিজ্ঞাপন