সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চরভদ্রাসন হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন হাসপাতালে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন।

চরভদ্রাসন হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টায় তিনি হাসপাতালে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে হুড়োহুড়ি পড়ে যায়।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি রোগীদের খাদ্যের মান, ওষুধ সরবরাহ ও শৌচাগারের পরিচ্ছন্নতার খোঁজখবর নেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মন্ত্রীর সঙ্গে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।

পরিদর্শনের সময় পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি জানার পর মন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতাল প্রাঙ্গণ থেকেই ডিরেক্টর জেনারেলকে ফোন করেন এবং তাকে সদরপুরে বদলির নির্দেশ দেন।

পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। তিনি হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একজন গাইনি ডাক্তার ও একজন শিশু বিশেষজ্ঞ পদায়নের আশ্বাসও দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফর আলী হাসপাতালে উপস্থিত হন।

বিজ্ঞাপন