সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতু চালুর পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা ঘটেছে, নিহত ১৪৭ জন।

পদ্মা সেতু চালুর পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত এই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করেছেন এবং আহতদের হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সূত্র জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনা কমাতে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, দুর্ঘটনা এড়াতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। সড়কের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল মেনে নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালানো উচিত। নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং ট্রাফিক আইন অনুসরণ করলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

বিজ্ঞাপন