২ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’। একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে জনপ্রিয় গেম অবলম্বনে তৈরি ‘রেসিডেন্ট ইভিল’ সিনেমা।
‘ডিগার’-এ টম ক্রুজকে নতুন রূপে দেখা যাবে। ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি এবং বলিরেখায় ভরা মুখে তিনি সম্পূর্ণ ভিন্ন অবতারে হাজির। সিনেমার গল্পে বিশ্বের ক্ষমতাধর ধনকুবের ডিগার রকওয়েল পরিবেশগত সংকট সৃষ্টি করেন এবং পরে নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন।
আলেহান্দ্রো জি. ইনারিতুর পরিচালনায় এই ব্ল্যাক কমেডিতে জলবায়ু সংকট, করপোরেট লোভ ও ক্ষমতার ব্যঙ্গ উঠে এসেছে।
একই দিনে মুক্তি পাচ্ছে ‘রেসিডেন্ট ইভিল’, যা ক্যাপকমের জনপ্রিয় গেমের উপর ভিত্তি করে নির্মিত। জ্যাক ক্রেগারের পরিচালনায় এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ব্রায়ান একজন সাধারণ মেডিকেল কুরিয়ার। ভয়াবহ সংক্রমণ এবং দানবীয় প্রাণীর আক্রমণের মধ্যে রাকুন সিটিতে বেঁচে থাকার লড়াই শুরু করে।
এটি গেমের ‘রেসিডেন্ট ইভিল ২’-এর সময়কাল থেকে অনুপ্রাণিত হলেও সরাসরি গেমটির সিনেমাটিক রিমেক নয়। বরং এটি একটি সাধারণ মানুষের গল্প, যিনি বিপর্যয়ের মধ্যে আটকে পড়েছেন।
২ অক্টোবর তাই হরর ও সারভাইভাল দুই স্বাদের দর্শকদের জন্যই বড় পর্দায় জমজমাট দিন হতে যাচ্ছে।