১০ জনের চেকিয়াকে ২-০ গোলে পরাজিত করে জয় অর্জন করেছে ইংল্যান্ড। প্রতিপক্ষের মাঠে টমাস টুখেলের শিষ্যরা শুরু থেকেই আধিপত্য বজায় রেখে মাঠ ছাড়ে।
ম্যাচের ২৫ মিনিটে, ইংল্যান্ডের আক্রমণ ঠেকাতে গিয়ে চেকিয়ার মিডফিল্ডার পাভেল শুল্চ অ্যান্ডারসনকে বিপজ্জনক ফাউল করেন। গুরুতর ফাউলের কারণে তিনি সরাসরি লাল কার্ড দেখেন, ফলে চেকিয়া ১০ জনের দলে পরিণত হয়।
তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইংল্যান্ড। বিরতির পর, ৪৭ মিনিটে অ্যালেকজান্ডার-আর্নল্ডের দারুণ ক্রস থেকে হেডে ইংল্যান্ডকে এগিয়ে দেন এন্থনি গর্ডন।
এরপর ৬২ মিনিটে চেকিয়া দ্বিতীয় গোল হজমের হাত থেকে বেঁচে যায়। কিন্তু সাত মিনিট পর অধিনায়ক হ্যারি কেইন কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন।
শেষ পর্যন্ত ইংল্যান্ড ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রথম ম্যাচে স্পেনের কাছে হারের পর এই জয়ে টমাস টুখেলের দল লিগে নিজেদের প্রথম জয় অর্জন করল।