বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নরওয়ে। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
দুই দলের শুরুর একাদশ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ডের একাদশে থাকছেন জর্ডান পিকফোর্ড, এজরি কনসা, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম ও হ্যারি কেইন।
অন্যদিকে, নরওয়ের একাদশে থাকছেন ওরইয়ান নিলান্ড, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, টোরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, আলেক্সান্দার সরলথ, জুলিয়ান রিয়ারসন ও আর্লিং হালান্ড।
এই ম্যাচে বিশেষভাবে নজর থাকবে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন এবং নরওয়ের তারকা আর্লিং হালান্ডের ওপর। কেইন শেষ পাঁচ ম্যাচে করেছেন ৬ গোল, আর হালান্ড চার ম্যাচে পেয়েছেন ৭ গোল।