শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের অকাল মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের অকাল মৃত্যু

দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার জেডেন অ্যাডামস মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আফ্রিকার ফুটবলাঙ্গনে।

জেডেন অ্যাডামস সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে দেশের হয়ে মাঠে নেমেছিলেন। দক্ষিণ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই তিনি একাদশে ছিলেন। দলটি প্রথমবারের মতো টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা করে ইতিহাস গড়লেও, শেষ পর্যন্ত স্বাগতিক কানাডার কাছে 'রাউন্ড অব ৩২'-এ বিদায় নেয়।

অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর, দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, 'গভীর শোক ও বিস্ময়ের সঙ্গে জেডেন অ্যাডামসের মৃত্যুর খবর জেনেছি। দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারাল।'

মন্ত্রী আরও জানান, অ্যাডামস একজন একাডেমি খেলোয়াড় থেকে জাতীয় দলের নির্ভরযোগ্য ফুটবলার হয়ে ওঠার অনুপ্রেরণামূলক পথচলা উপহার দিয়েছিলেন। তার মৃত্যুতে পুরো দেশই শোকাহত।

দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়নও অ্যাডামসের মৃত্যুর খবর শোক প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, 'তার অকাল মৃত্যু শুধু পরিবার বা ক্লাবের নয়, পুরো দেশের ফুটবলের জন্যই অপূরণীয় ক্ষতি।'

বিশ্বকাপের গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে নিজের দাদির মৃত্যুসংবাদ পাওয়ার কয়েক ঘণ্টা পর মাঠে নেমেছিলেন অ্যাডামস। সেই মানসিক আঘাত সত্ত্বেও তিনি দলের জন্য দায়িত্ব পালন করেছিলেন।

জেডেন অ্যাডামসের ক্লাব ক্যারিয়ার শুরু হয় স্টেলেনবস এফসিতে। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি মামেলোদি সানডাউনসে যোগ দেন, যেখানে তিনি লিগ শিরোপার পাশাপাশি আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিলেন। এছাড়া ২০২৪ আফ্রিকা কাপ অব নেশনসে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠা দলে তিনি ছিলেন।

বিজ্ঞাপন