মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে ভেজাল ঘি তৈরির কারখানা সিলগালা করেছে ভোক্তা অধিকার অধিদফতর

চট্টগ্রামে ভেজাল ঘি তৈরির কারখানা সিলগালা করেছে ভোক্তা অধিকার অধিদফতর।

চট্টগ্রামে ভেজাল ঘি তৈরির কারখানা সিলগালা করেছে ভোক্তা অধিকার অধিদফতর

চট্টগ্রামের বহদ্দারহাটে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি নকল ঘি কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত বিশেষ অভিযানে এ তথ্য জানা যায়।

অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের পাম অয়েল এবং ক্ষতিকর টেক্সটাইল রঙ মিশিয়ে তৈরি হচ্ছিল তথাকথিত গাওয়া ঘি। এ ছাড়া, ভোক্তাদের প্রতারিত করতে বিএসটিআইয়ের সিলও নকল করে ব্যবহার করা হচ্ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফায়েজ উল্যাহ জানান, অভিযানের সময় কারখানার মালিক পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করা হয়। পরবর্তীতে মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই অভিযানে মোড়কীকরণ নীতিমালা না মানা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে আরও ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন