মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শীঘ্রই তথ্য কমিশন গঠন: তথ্য উপদেষ্টা জানালেন

শীঘ্রই তথ্য কমিশন গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শীঘ্রই তথ্য কমিশন গঠন: তথ্য উপদেষ্টা জানালেন

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, শীঘ্রই তথ্য কমিশন গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সঠিক তথ্য নিশ্চিত করতে পারলে গুজব ও অপতথ্য রোধ করা সম্ভব হবে।

ডা. রহমান আরও উল্লেখ করেন, তথ্য কমিশনের মূল লক্ষ্য হলো জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা। কমিশন কাজ করবে যাতে তথ্য পাওয়ার অধিকার কোনোভাবেই বাধাগ্রস্ত বা ক্ষুণ্ন না হয় এবং প্রক্রিয়াটি স্বচ্ছ ও সঠিক থাকে।

তথ্য উপদেষ্টা অপতথ্য মোকাবেলায় জনসচেতনতার পাশাপাশি কার্যকর আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গুজবের মাধ্যমে ব্যক্তি, দেশ, জাতি ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে সেটিকে স্বাভাবিক ‘তথ্য’ হিসেবে গণ্য না করার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হয়েছে।

বিজ্ঞাপন