রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের পুনরায় কার্যক্রম পরিচালনার জন্য ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সেন্টারটি পরিদর্শনকালে দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, এই অনুদান দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম আবার শুরু হবে।
জামায়াতের আমির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়ে দেশজুড়ে মব-সন্ত্রাস চলছে।"
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, রাড্ডার ধ্বংসযজ্ঞের পেছনে সরকারের গডফাদার জড়িত। তিনি বলেন, "অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা উচিত।"
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, "আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক অপকর্ম করতে না পারে, সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।"