সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশের জন্য বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের জন্য বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশের জন্য বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের জন্য বোয়িংয়ের বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে হবে। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন, বোয়িং বিমান কেনার উদ্দেশ্য কাউকে খুশি করা নয়, বরং দেশের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে শুধু নিজ দলের বিষয় নিয়ে আলোচনা করেননি, বরং জলবায়ু পরিবর্তন এবং ফিলিস্তিনের যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ও তুলে ধরেছেন।

বিরোধী দলের সমালোচনার বিষয়ে তিনি বলেন, এটি গঠনমূলক নয় এবং বিরোধীদের কাছে সফরের বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা নেই বলেই এমন মন্তব্য করা হয়েছে।

প্রধানমন্ত্রী চার দিনের সফরে প্রায় ৩০টি অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যা স্বাভাবিক বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনেক দেশের সরকারপ্রধান দুই দিন সফর করে দেশে ফিরে গেছেন।

বিজ্ঞাপন