রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক সম্পূর্ণরূপে দখলমুক্ত হয়েছে। হামলার চারদিন পর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
ভবনের ভেতরে টিকাদান কার্যক্রমও শুরু হয়েছে। তবে হামলার ফলে ক্লিনিক কর্তৃপক্ষ প্রায় দেড় কোটি টাকার ক্ষতির দাবি করেছে এবং সরকারী সহায়তা চেয়েছে।
রাড্ডা ক্লিনিকের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, "সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যেন আমাদের ক্ষতির বিষয়টি দেখেন এবং নিশ্চিত করেন যে, আমরা এখানে কার্যক্রম চালিয়ে যেতে পারব।"
হামলার পর টিকাদান কর্মীরা জানান, তারা আগের মতো সেবা দিতে পারছেন না। একজন কর্মী বলেন, "বাচ্চাদের মায়েরা রোদের মধ্যে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন।"
এদিকে, এমপি সানজিদা ইসলাম তুলি বলেন, হামলায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং ভবনের সংস্কার কাজের জন্য সরকার ব্যবস্থা নেবে।
যদিও ক্লিনিকটি দখলমুক্ত হয়েছে, কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিচালক ও কর্মীরা।