শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে পারে ডিএমপি

রাজধানীতে ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনার কথা জানিয়েছে ডিএমপি।

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে পারে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ মিয়া জানিয়েছেন, প্রয়োজনে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ২১ সেপ্টেম্বর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার এনসিপির তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না।

ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, রাজধানীতে সংঘটিত নাশকতার ঘটনা ও সংশ্লিষ্ট বক্তব্যগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ সময় তিনি জানান, ডিসেম্বর মাসে রাজধানীতে কোনো ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও নাশকতার পরিকল্পনায় ককটেল ও মুখোশ সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি জানিয়েছেন, সম্প্রতি রাজধানীতে সংঘটিত কয়েকটি নাশকতার ঘটনায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জড়িত ছিলেন তিনি।

বিজ্ঞাপন