শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এনসিপি নেতা গাজী সালাউদ্দিনের নির্যাতনের অভিযোগ

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর অভিযোগ করেছেন, কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

এনসিপি নেতা গাজী সালাউদ্দিনের নির্যাতনের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর অভিযোগ করেছেন, তাকে কারাগারে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন সেলে রাখা হয়েছিল এবং রিমান্ডে নির্যাতন করা হয়। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন।

গাজী সালাউদ্দিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, '৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে- নির্যাতনের কথা বাইরে বললে আমার পরিবারের সদস্যদের গুম করে ফেলা হবে।'

তিনি আরও বলেন, 'জেলে গিয়ে ফ্যাসিস্ট সরকারের কালো ছায়া আমি পেয়েছি। জীবনের ঝুঁকি রয়েছে জেনেও আমি এসব জাতির সামনে তুলে ধরতে এসেছি।'

তানভীরের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, '৫ আগস্ট আমাকে বগুড়ায় একটি অস্বাস্থ্যকর সেলে রাখা হয় যেখানে বিদ্যুৎ নেই এবং খাবার অযোগ্য।'

গাজী সালাউদ্দিন দাবি করেন, চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে প্রয়োজনীয় ওষুধ তাকে দেওয়া হয়নি। 'অজানা ওষুধ আমাকে খেতে হয়েছে,' বলেন তিনি।

তিনি জানান, 'আমার শরীরে অসংখ্য ইনজেকশন পুশ করা হয়েছে, অন্তত ৭০/৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন, আমার স্ট্রোক হয়েছে, কিন্তু কারা কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।'

গাজী সালাউদ্দিন বলেন, 'বর্তমানে আমি একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি আছি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আমি আল্লাহর ওপর ভরসা করে আছি এবং দোয়া চাইছি যেন আমার সঙ্গে যা হয়েছে, তা আর কারও সঙ্গে না হয়।'

বিজ্ঞাপন