বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
খেলাধুলা

আর্জেন্টিনার কোচ স্কালোনির সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তির প্রস্তাব

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির প্রস্তাব এসেছে।

আর্জেন্টিনার কোচ স্কালোনির সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তির প্রস্তাব

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে। নতুন চুক্তির আওতায় স্কালোনিকে ২০২৮ কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখার পরিকল্পনা রয়েছে।

লাতিন আমেরিকার বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই পক্ষের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে স্কালোনির নতুন মেয়াদে থাকার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে এসেছে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনি তার অধ্যায়ের ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন এবং প্রেস কনফারেন্সে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, "লো সিয়েন্তো" (মানে, সরি)।

চলতি বছরের ডিসেম্বরেই তার বর্তমান চুক্তি শেষ হচ্ছে। তবে নতুন মেয়াদে স্কালোনিকে আর্জেন্টিনার ডাগআউটে দেখা যেতে পারে।

এএফএ’র সঙ্গে স্কালোনির চুক্তি নবায়নে সম্মতি প্রকাশ করা হয়েছে এবং এখন শুধুমাত্র আর্থিক বিষয়গুলো নিয়ে আলোচনা বাকি রয়েছে।

ডি স্পোর্টসের তথ্য অনুযায়ী, চুক্তিটি '২ প্লাস ২' ফর্মুলায় হতে পারে, অর্থাৎ ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত বাড়ানো হবে, পরে ২০৩০ বিশ্বকাপের জন্যও পরিকল্পনা রয়েছে।

ফাইনালে হারের পর আর্জেন্টিনা ফুটবলে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ফুটবলারের শাস্তি এবং লিওনেল মেসির অবসর বিষয়গুলো উল্লেখযোগ্য। স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন এই পরিস্থিতিতে একটি বড় স্বস্তি হতে পারে।

দলের খেলোয়াড়দের কাছ থেকেও স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পক্ষে মতামত নেয়া হয়েছে, যেখানে প্রায় সবাই সমর্থন জানিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসতে পারে।

বিজ্ঞাপন