মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর মাধ্যমে ভর্তুকির চাপ কমানোর উদ্যোগ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাধ্যমে ভর্তুকির চাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি।

জ্বালানি তেলের দাম বাড়ানোর মাধ্যমে ভর্তুকির চাপ কমানোর উদ্যোগ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে ভর্তুকির চাপ কমাতে।

আজ সোমবার দুপুরে তিনি বলেন, মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসি প্রায় ২৩ হাজার কোটি টাকা ভর্তুকি বা লোকসান দিয়েছে। দাম বাড়ানোর ফলে মাসে ঘাটতি কমবে প্রায় ৯২০ কোটি টাকার মতো।

গতকাল রোববার জ্বালানি বিভাগ এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে। নতুন দাম অনুযায়ী, মধ্যরাত থেকে অকটেন ১৬৫ টাকা, ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ও উৎপাদনসহ সব পর্যায়ে ভোক্তার খরচ বাড়বে। এর ফলে বাজারে মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন