রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

পটুয়াখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড়ে একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে ১১টার দিকে।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের রেকার দিয়ে খাদে পড়ে যাওয়া বাসটি উত্তোলন করার পর সেখান থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তালতলী থেকে ঢাকার উদ্দেশ্যে আসা ইমরান পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর পর সড়কটি স্বাভাবিক করা হয়।

বিজ্ঞাপন