যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ইরান তিনটি শর্ত পাঠিয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
রেজায়ি জানান, বর্তমানে তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে। তিনি উল্লেখ করেন, ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে লেবানন, ইরান এবং ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করা, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ প্রত্যাহার।
তিনি বলেন, ট্রাম্পের হুমকিতে কোনো কাজ হবে না এবং এসব শর্ত মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থেই জরুরি। রেজায়ি আরও জানান, আগের দুই দফা সংঘাতের পর ইরান তাদের সামরিক পরিকল্পনায় পরিবর্তন এনেছে এবং এবার তাদের মূল নজর মার্কিন নৌবাহিনীর ওপর থাকবে।
এদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর তেহরানে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে আজ।