শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

যশোরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

যশোরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

যশোরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার শাওন (২৮) এবং অন্যজন হামিদপুরের মিল্লাদ হোসেন (২৫)। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাওন ও মিল্লাদ মোটরসাইকেলে করে ঝিকরগাছা থেকে যশোরে ফিরছিলেন। নতুনহাট এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে তারা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে, অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে মিল্লাদ নড়াইলে এবং শাওন কাশীয়ানীতে মারা যান।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, জানিয়েছেন ওসি মাসুম খান।

বিজ্ঞাপন