মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

ফরিদপুরে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

ফরিদপুরে মাদকাসক্ত যুবক জসিম সরদার স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ফরিদপুরে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন ২২ বছর বয়সী যুবক জসিম সরদার। শুক্রবার সকালে শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসিম আলফাডাঙ্গা উপজেলার পানিপাড়া গ্রামের রফিক সরদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং স্ত্রী ও ৪ বছরের সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে জসিমের স্ত্রী হোটেলে কাজে যাওয়ার সময় তিনি টাকা চান। স্ত্রী টাকা না দিয়ে কাজে চলে গেলে, তিনি পরে ঘরে ফিরে এসে জসিমকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।

বোয়ালমারী থানার এসআই মিন্টু লস্কর জানান, জসিম মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পারিবারিক কলহ এবং মাদকাসক্তির কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন