শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচকভাবে দেখবে ঢাকা

মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ঢাকা ইতিবাচকভাবে দেখবে বললেন পররাষ্ট্রমন্ত্রী।

মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচকভাবে দেখবে ঢাকা

মক্কা প্যাক্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সদস্য দেশগুলো যদি অভিপ্রায় প্রকাশ করে, তাহলে ঢাকা সেটিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

গত ২৭ আগস্ট জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রুমিন ফারহানা প্রশ্ন করেন, ‘সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে গত ৭ আগস্ট মক্কা প্যাক্ট করেছে, সেখানে যুক্ত হলে বাংলাদেশের সুবিধাটা কী হবে?’

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ প্যাক্ট তিনটি দেশের মধ্যে হয়েছে। আমরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছি। তবে যোগদান বা যোগদান না করার বিষয়টি নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর।’

তিনি আরও বলেন, ‘যদি তারা বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয় এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব।’

মন্ত্রী বলেন, ‘এ প্যাক্ট যদি বিস্তৃত হয়, এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, তাই অন্যান্যদের উদ্বেগের প্রয়োজন নেই।’

বিজ্ঞাপন