মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
ধর্ম

মক্কা প্যাক্টে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী

মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্য।

মক্কা প্যাক্টে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘মক্কা প্যাক্ট হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটা ব্যবস্থা এবং এটা আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারও উদ্বেগের কোনো অবকাশ নেই।’ তিনি আরও জানান, বাংলাদেশ মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে, তবে এ নিয়ে আলোচনা করার সময় এখনও আসেনি।

তিনি বলেন, ‘এখানে যুক্ত হওয়ার বিষয়টি নির্ভর করছে এই প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। যদি সদস্যদেশগুলো এই প্যাক্টে বাংলাদেশকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে, তাহলে ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে।’

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই জোটে যোগ দিতে বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

মক্কা প্যাক্ট অনুযায়ী, স্বাক্ষরকারী যেকোনো এক দেশের ওপর হামলা হলে সেটিকে সব কটি দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন