মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

নেপালে বন্যা: বাংলাদেশিদের মধ্যে হতাহত নেই

নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশিরা নিরাপদ, দূতাবাস নিশ্চিত করেছে।

নেপালে বন্যা: বাংলাদেশিদের মধ্যে হতাহত নেই

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত কোনো বাংলাদেশির নিহত বা আহতের তথ্য পাওয়া যায়নি। আজ বাংলাদেশি দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, তারা নেপালে বন্যার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।

এখন পর্যন্ত এই ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে গতকাল কাঠমাণ্ডু-পোখারা মহাসড়ক সাময়িকভাবে বন্ধ থাকায় কিছু বাংলাদেশি নাগরিক মহাসড়কে আটকা পড়েছিলেন।

দূতাবাসের সূত্রে জানা যায়, পরবর্তীতে সড়ক যোগাযোগ চালু হলে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছান।

দূতাবাস নেপাল সরকারের সাথে সকল ধরনের যোগাযোগ বজায় রেখেছে এবং বাংলাদেশ সরকার ঘোষিত যেকোনো সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়ার কার্যক্রম সমন্বয় করছে।

বিজ্ঞাপন