রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানির বহিষ্কার

মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজারের বেশি পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে, জানালেন পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী।

মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানির বহিষ্কার

গত ১ মার্চ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ২০ হাজারের বেশি পাকিস্তানিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এই তথ্য সম্প্রতি পাকিস্তানের জাতীয় সংসদে পেশ করা হয়েছে।

সরকারি তথ্যে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি পাকিস্তানি ফেরত পাঠানো হয়েছে। সৌদি আরব ১৫ হাজার ৫০০ জনকে এবং সংযুক্ত আরব আমিরাত ৩ হাজার ৮০৩ জনকে ফেরত পাঠিয়েছে। এছাড়া, ওমান ১ হাজার ৬০৬, বাহরাইন ৫২১, কাতার ৪২৯ এবং কুয়েত ৯৭ জনকে ফেরত পাঠিয়েছে।

পাকিস্তানের নারকোটিক্স কন্ট্রোল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিক্ষাবৃত্তি, নিরাপত্তা শঙ্কা, অভিবাসন আইন লঙ্ঘন এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফেরত পাঠানোদের মধ্যে ৪ হাজার ৬২৮ জন ছিলেন বিভিন্ন মামলায় পলাতক অপরাধী এবং ১ হাজার ২৯৪ জন কারাদণ্ড ভোগ করার পর দেশে ফিরেছেন। এছাড়া, ৯৬৮ জনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, পাসপোর্ট হারানোর তথ্য পাওয়া গেছে ১ হাজার ১৫৫ জনের, ভিসা নীতি লঙ্ঘন করেছেন ৬৮৯ জন এবং ৩৪২ জন প্রবেশের অনুমতি না পাওয়ায় ফিরতে বাধ্য হয়েছেন।

পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী জানান, উপস্থাপিত তথ্যগুলো শুধুমাত্র তাদের অন্তর্ভুক্ত যারা আনুষ্ঠানিকভাবে আটক হয়েছেন। স্বেচ্ছায় ফেরত আসা নাগরিকদের তথ্য এখানে নেই।

বিজ্ঞাপন