শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী
আন্তর্জাতিক

এআই ও এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহারে সংগঠিত হচ্ছে জঙ্গিরা

সন্ত্রাসবাদের নতুন রূপে প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বেড়ে চলেছে।

এআই ও এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহারে সংগঠিত হচ্ছে জঙ্গিরা

বর্তমান সময়ে সন্ত্রাসবাদের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডার্ক ওয়েব, এনক্রিপ্টেড অ্যাপ এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহার করে জঙ্গি গোষ্ঠীগুলো আরো সংগঠিত হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, নতুন এই বাস্তবতার প্রেক্ষাপটে প্রচলিত সন্ত্রাসবিরোধী কৌশলগুলো যথেষ্ট নয়।

২০২৪ সালের ২২ মার্চ রাশিয়ার মস্কোর ক্রোকাস সিটি হল হামলায় ১৪৯ জন নিহত এবং প্রায় ৬০০ জন আহত হন। এই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেটের আফগান শাখা, ইসলামিক স্টেট খোরসান প্রদেশ বা আইএসকেপি। ঘটনার দুই বছর পর রাশিয়ার সামরিক আদালত হামলায় জড়িত ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তদন্তে জানা যায়, হামলার পরিকল্পনা আফগানিস্তানের হেরাত থেকে করা হয়েছিল এবং পুরো সমন্বয় এনক্রিপ্টেড ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হয়েছিল।

২০২৪ সালের জানুয়ারিতে ইরানের কেরমান হামলাতেও একই ধরনের কৌশল দেখা গেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, আইএসকেপি সাইবার জগতে ব্যাপকভাবে সক্রিয়। তারা অনলাইন প্রচারণা, সদস্য সংগ্রহ, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থায়ন এবং এনক্রিপ্টেড যোগাযোগের মাধ্যমে হামলার পরিকল্পনা করে সক্ষমতা বাড়িয়েছে।

বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, জেনারেটিভ এআইয়ের ব্যবহার সন্ত্রাসবাদকে আরও জটিল করে তুলতে পারে। এআইয়ের মাধ্যমে দ্রুত বিভিন্ন ভাষায় প্রচারণা চালানো এবং ভবিষ্যতে উগ্রবাদী মতাদর্শে প্রশিক্ষিত চ্যাটবট তৈরি হলে অনলাইনে চরমপন্থায় উদ্বুদ্ধ হওয়া সহজ হয়ে যাবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই নতুন ধরনের ডিজিটাল সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং উন্নত সাইবার সক্ষমতা গড়ে তোলার বিকল্প নেই।

বিজ্ঞাপন