বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
জাতীয়

কুড়িগ্রামে সরকারি ওষুধ পোড়ানোর অভিযোগে তদন্ত কমিটি গঠন

কুড়িগ্রামে সরকারি ওষুধ পোড়ানোর অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কুড়িগ্রামে সরকারি ওষুধ পোড়ানোর অভিযোগে তদন্ত কমিটি গঠন

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা সিভিল সার্জন মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার রাতে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পুড়িয়ে ফেলার ঘটনা স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। এ ঘটনায় স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানান।

স্থানীয় রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে প্রায়ই সরকারি ওষুধ পাওয়া যায় না। ফলে দরিদ্র রোগীদের বাহিরের ফার্মেসি থেকে উচ্চ মূল্যে ওষুধ কিনতে বাধ্য হতে হয়। তারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারওয়ার জাহানের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগও তোলেন।

এদিকে, ডা. সারওয়ার জাহান অভিযোগ অস্বীকার করে জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে কিছু পুরাতন কাগজপত্র পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি দাবি করেন, করোনাকালের অব্যবহৃত কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধও একসঙ্গে বিনষ্ট করা হয়।

কুড়িগ্রামের সিভিল সার্জন বলেন, সরকারি ওষুধ পোড়ানোর বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অনিয়মে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন