বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
জাতীয়

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার ও মেহেদী রনি

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন খায়রুল বাসার ও মেহেদী রনি।

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার ও মেহেদী রনি

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার পর পাতায়ায় এ দুর্ঘটনা ঘটে। স্কুটি দুর্ঘটনায় দুজনই আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, খায়রুল বাসার থাইল্যান্ডের কোলান দ্বীপে কয়েকটি নাটকের শুটিং করছিলেন। শুটিংয়ের জন্য পাহাড়ের ওপর যেতে হয় পুরো টিমকে। শুটিং শেষ করে পাহাড় থেকে নিচে নামার সময় স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় স্কুটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি।

দুর্ঘটনার পর শুটিং দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করেন। খায়রুল বাসার জানান, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব।’

অন্যদিকে, মেহেদী রনি তুলনামূলকভাবে বেশি আহত হয়েছেন। তাঁর শরীরের বেশ কিছু অংশের চামড়া উঠে গেছে বলে জানান বাসার। হাসপাতালে যাওয়ার পর দুজনের এক্স-রে করার কথা রয়েছে।

দুর্ঘটনার কারণে আপাতত নাটকের শুটিং বন্ধ রাখতে হয়েছে। খায়রুল বাসার বলেন, ‘শারীরিক অবস্থার কারণে অন্তত দুই থেকে তিন দিন শুটিং করা সম্ভব হবে না।’ তিনি জানান, ঈদের পর কিছুদিন বিরতি নিয়ে আবারও কাজ শুরু করেছিলেন।

এ সফরে বাসারের সঙ্গে সহশিল্পী হিসেবে ছিলেন সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন। নাটকগুলোর নাম এখনো জানা যায়নি, তবে একাধিক নাটক পরিচালনা করছেন মীর আরমান হোসেন। চিকিৎসা শেষে কবে নাগাদ আবার কাজে ফিরতে পারবেন, তা চিকিৎসকদের পরামর্শের ওপরই নির্ভর করছে।

বিজ্ঞাপন