বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
বিনোদন

নতুন জীবনে পা রেখেছেন সোহানা সাবা, বিয়ে করেছেন ফয়সালের সঙ্গে

অভিনেত্রী সোহানা সাবা নতুন জীবনে পা রেখেছেন ব্যবসায়ী ফয়সালের সঙ্গে বিয়ে করে।

নতুন জীবনে পা রেখেছেন সোহানা সাবা, বিয়ে করেছেন ফয়সালের সঙ্গে

অভিনেত্রী সোহানা সাবা নতুন করে জীবন শুরু করেছেন। তিনি ব্যবসায়ী ফয়সালের সঙ্গে দেড় বছরেরও বেশি সময় আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ্যে আনতে চাননি এই অভিনেত্রী।

সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। প্রথম দেখাতেই ফয়সালকে দেখে তার মনে হয়েছিল, ‘এই মানুষটির জন্যই হয়তো এতদিন অপেক্ষা করছিলাম।’

নতুন জীবনের এই সিদ্ধান্তে তার সন্তানও ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। মায়ের বিয়ের খবরটি সে ভালোভাবে নিয়েছে এবং নতুন জীবন নিয়ে বেশ খুশি।

এর আগে সোহানা সাবার নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের দাম্পত্য জীবন ছিল। তাদের এক সন্তান রয়েছে। সেই সম্পর্কের ইতি টানার পর নতুন করে জীবন সাজানোর পথে হাঁটেন তিনি।

অভিনয়েও দীর্ঘদিন ধরে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সোহানা সাবা। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। পরে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ এবং কবরী পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ে পা রাখা সোহানা সাবা এখন স্বামী ফয়সাল ও সন্তানকে নিয়ে এগিয়ে যেতে চান নতুন স্বপ্নে।

বিজ্ঞাপন