মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত ব্যাংককে স্কুলে বন্দুক হামলায় নিহত ৬, আহত ১৫
বিনোদন

লন্ডনে নচিকেতা ও জয় শাহরিয়ারের কনসার্ট ২৩ আগস্ট

লন্ডনে নচিকেতা ও জয় শাহরিয়ারের প্রথম কনসার্ট ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে।

লন্ডনে নচিকেতা ও জয় শাহরিয়ারের কনসার্ট ২৩ আগস্ট

আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়াল রিজেন্সি মিলনায়তনে প্রথমবারের মতো একসঙ্গে গান পরিবেশন করবেন দুই বাংলার জনপ্রিয় সিঙ্গার-সংরাইটার নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার।

আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৩টায় কনসার্টের গেট খুলে দেওয়া হবে। ইতোমধ্যে অনলাইনে টিকেট বিক্রি শুরু হয়েছে, যার মূল্য ২০, ৪০ ও ১০০ পাউন্ড।

আইঅন টিভি আয়োজিত ‘মেগা কনসার্ট ২০২৬’-এর শিল্পী ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশের আজব কারখানা। কনসার্ট নিয়ে জয় শাহরিয়ার বলেন, “লন্ডনে প্রথমবারের মতো গাইব। নচিকেতার সাথে আগেও (ঢাকায়) এক মঞ্চে গাইবার অভিজ্ঞতা আছে। আশা করি, ভবিষ্যতে পৃথিবীর নানা শহরে আমরা পৌঁছে যাব আমাদের গান নিয়ে।”

নচিকেতা চক্রবর্তী এ প্রসঙ্গে বলেন, “জয় আমার স্নেহভাজন। ওর সাথে অডিও, মঞ্চ সব জায়গাতেই কাজ করেছি। আশা করি, এবার লন্ডনেও আমাদের গান সবার মন ছুঁয়ে যাবে।”

উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশিত হয় নচিকেতা ও জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম 'তথাগত', যেখানে জয়ের সুরে দুই শিল্পীর কণ্ঠে স্থান পায় ৭টি গান।

বিজ্ঞাপন