রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, ভোটগ্রহণ ২০ আগস্ট

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, ভোটগ্রহণ ২০ আগস্ট

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন ৩৪৯ জন সংসদ সদস্য। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক শেষে তিনি বলেন, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের সময় নির্ধারিত হয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

তিনি জানান, সংসদ সদস্যরা ৩টি ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন। ভোটগ্রহণের দিনেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। পরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে।

সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ২০ সদস্যের একটি টিম কাজ করবে। আখতার আহমেদ আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন না থাকায় ইসির বৈঠকের আহ্বান বিষয়ে আজকেই গেজেট দেয়া হবে।

বিজ্ঞাপন