শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন পেলেন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জুলাই আন্দোলনের মামলায় জামিন পেয়েছেন।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন পেলেন

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ মামলাটিতে তাকে জামিন প্রদান করে।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে পুলিশ গ্রেফতার করে। এরপর তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।

আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর খায়রুল হককে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে আটটি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য গত ২ জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

গত ৮ জুলাই খায়রুল হককে বনানী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। এ নিয়ে মোট ৯টি মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি। আইনজীবীরা জানিয়েছেন, তাই তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

বিজ্ঞাপন