মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জনতার রায় অগ্রাহ্য করে কেউ ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জনতার রায় অগ্রাহ্য করে কেউ ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি।

জনতার রায় অগ্রাহ্য করে কেউ ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি: জামায়াত আমির

জনতার রায়কে অগ্রাহ্য করে অতীতে কেউ ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত জনসমাবেশে এ কথা বলেন।

জামায়াত আমির জানান, ফ্যাসিবাদের পথ বন্ধ করে সংস্কার সাধন ও সঠিক গণতান্ত্রিক ধারায় চললে সরকারকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন। তিনি এ সময় নিহতদের কবর জিয়ারত করে তাদের স্বজনদের সান্ত্বনা দেন।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রয়োজনে তারা শতবার রাজপথে নামতে প্রস্তুত। তার এই বক্তব্য গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকারকে স্পষ্ট করে তুলে ধরে।

বিজ্ঞাপন